• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলার চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান ওএসডি ভোলায় ৩ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য ​নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুইটি জুয়েলার্সের সোহাগ বালা, ফিরতে চান ইলিশা জংশনে; সহযোগিতা চান গ্রাহকদের ভোলায় মৃত্যুর সাড়ে তিনমাস পরেও কবরের পায়ে সতেজ খেজুরের ঢাল : জনমনে কৌতূহল  আনসার-ভিডিপি দলনেতা ইব্রাহিমের জনকল্যাণমূলক ও মানবিক কাজের এক অনন্য চিত্র জমে উঠেছে ভোলার রাজাপুরে ইউপি নির্বাচনের আগাম প্রচারণা: চষে বেড়াচ্ছেন পলাশ তালুকদার  ৮ শতক জমি বিক্রি করেও মেলেনি চাকরি, ‘বহুভাষী’র ছোঁয়ায় ৪ সরকারি চাকরি পেয়ে বাবাকে কাঁদালেন মান্নান ধামরাইয়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা অভিমান করে বাড়ি ছাড়ার ৪যুগ পর শাহজাদপুরে ফিরলেন বৃদ্ধ শামছু

ধামরাইয়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৯৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ঢাকার ধামরাইয়ে পরিবেশ আইন অমান্য ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানকালে ইটভাটা দুটির কিলন (আগুন দেওয়ার স্থান) ধ্বংস করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময় দুই ইটভাটার মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম শাহরিয়ার।
ধামরাই উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল ওই দুটি প্রতিষ্ঠান। আজ দুপুরে সেখানে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী সাজেদা ব্রিকস ও মদিনা ব্রিকসকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভেকু দিয়ে ইটভাটা দুটির কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category