• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

মানুষকে বোকা বানানো সম্ভব না দক্ষিণ দিঘলদীতে নির্বাচনী সমাবেশে অধ্যক্ষ নজরুল ইসলাম

মোঃ সোহেল, ভোলা। / ১২৬ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

মানুষকে বোকা বানানো সম্ভব না দক্ষিণ দিঘলদীতে নির্বাচনী সমাবেশে অধ্যক্ষ নজরুল ইসলাম

ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে ১১ দলের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সমাবেশে বক্তারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো: নজরুল ইসলাম বলেন, কিছু ব্যক্তি “নতুন সক্রেটিস” বা বুদ্ধিজীবী সেজে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি অভিযোগ করেন যে, একটি মহল হিন্দু সম্প্রদায়ের মাঝে এই বলে ভয় ভীতি ছড়াচ্ছে যে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে তারা তাদের ধর্মকর্ম পালন করতে পারবে না।
বক্তা এই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,

“রাজনীতির ওই বিখ্যাত কথাটি স্মরণ করুন— ‘It’s impossible to fool all people all time’। সব মানুষকে সব সময় বোকা বানানো সম্ভব না।”

বক্তব্যে গত ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসের কথা উল্লেখ করে বলা হয় যে, হিন্দু সম্প্রদায় ভালো করেই জানে কারা প্রকৃতপক্ষে তাদের ওপর নির্যাতন চালিয়েছে। কারা মানুষের বাড়িঘর দখল করে, গায়ে হাত দেয় কিংবা চাঁদাবাজি করে— তা এখন সবার কাছে স্পষ্ট।সমাবেশে তিনি স্পষ্ট করে দেন যে, জামায়াতে ইসলামী সম্পর্কে সাধারণ মানুষের মাঝে মিথ্যা জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না। তারা জনগণকে সচেতন থাকার এবং যেকোনো ধরনের উস্কানিমূলক কথায় কান না দেওয়ার আহ্বান জানান।

“ভোলার মানুষকে আর বোকা বানানো সম্ভব নয়। আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণ সেটাই প্রমাণ করবে, ইনশাআল্লাহ।”
সোমবার (বিকাল ৩টা) ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে অনুষ্ঠিত ওই নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি ওই এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ভোলা জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদুর রহমান, ছাত্রশিবির ভোলা শহর সভাপতি আব্দুল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা সভাপতি মাকসুদুর রহমান, বিডিপির জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস সুমন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আল আমিন মামুন ও যুগ্ম সদস্য সচিব তানভীর হাসান সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

উক্ত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আমীর ফজলুল হক মহাসিন। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি শাহাদাত সিরাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category