• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে -তারেক রহমান

জনতার দর্পণ ডেস্ক : / ১৮৫ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, গত ১৫-১৬ বছর সাধারণ মানুষ ভোট দিতে পারেননি। তাদের ভোটাধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজ করেছে, তারা দেশ ছেড়ে গেছে।

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দেশটা আমাদের সকলের। সকল ধর্মের লোককে একসঙ্গে থেকে আমাদের দেশটা গড়ে তুলতে হবে। এই দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা।

তিনি আরও বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, ব্লকবাঁধ—এইগুলো আমরা ইনশাআল্লাহ করব। তবে আপনাদেরও দায়িত্ব আছে। তিনি ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সকল সমস্যা সমাধান করা হবে।

জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং উপজেলা নেতাকর্মীরা।

সূত্র : চ্যানেল আই। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category