• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলার চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান ওএসডি ভোলায় ৩ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য ​নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুইটি জুয়েলার্সের সোহাগ বালা, ফিরতে চান ইলিশা জংশনে; সহযোগিতা চান গ্রাহকদের ভোলায় মৃত্যুর সাড়ে তিনমাস পরেও কবরের পায়ে সতেজ খেজুরের ঢাল : জনমনে কৌতূহল  আনসার-ভিডিপি দলনেতা ইব্রাহিমের জনকল্যাণমূলক ও মানবিক কাজের এক অনন্য চিত্র জমে উঠেছে ভোলার রাজাপুরে ইউপি নির্বাচনের আগাম প্রচারণা: চষে বেড়াচ্ছেন পলাশ তালুকদার  ৮ শতক জমি বিক্রি করেও মেলেনি চাকরি, ‘বহুভাষী’র ছোঁয়ায় ৪ সরকারি চাকরি পেয়ে বাবাকে কাঁদালেন মান্নান ধামরাইয়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা অভিমান করে বাড়ি ছাড়ার ৪যুগ পর শাহজাদপুরে ফিরলেন বৃদ্ধ শামছু

ভোলায় মৃত্যুর সাড়ে তিনমাস পরেও কবরের পায়ে সতেজ খেজুরের ঢাল : জনমনে কৌতূহল 

Reporter Name / ১০১ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি কবরকে কেন্দ্র করে এলাকাজড়ে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর সাড়ে তিন মাস পার হয়ে গেলেও মৃত ব্যক্তির কবরের পায়ের কাছে পুঁতে রাখা একটি খেজুরের ডাল সম্পূর্ণ সতেজ রয়েছে এবং নতুন পাতার ডাল মেলে ধরেছে। প্রথম দেখায় যে কারও মনে হবে এটি কোনো জীবিত খেজুর গাছের চারা।

​ঘটনাটি ঘটেছে উপজেলার সাচড়া ইউনিয়নের বাথান বাড়ী গ্রামে। অলৌকিক কিংবা অস্বাভাবিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দূর-দূরান্ত থেকে কৌতূহলী মানুষ ভিড় করছেন এক নজর দেখার জন্য।

​পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ওই এলাকার প্রবীণ ব্যক্তি জালাল উদ্দিন ওরফে জালু চৌকিদার ইন্তেকাল করেন। মৃত্যুর পর বাড়ির সামনের কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের সময় নিয়ম অনুযায়ী তার কবরের মাথা ও পায়ের কাছে দুটি খেজুরের ডাল কেটে দুই ভাগ করে পুঁতে রাখা হয়েছিল। মাথার কাছের ডালটি স্বাভাবিক নিয়মেই শুকিয়ে নষ্ট হয়ে গেলেও, পায়ের কাছের ডালটি দিন দিন আরও সতেজ হয়ে ওঠে। বর্তমানে এটি একটি তরতাজা গাছের ডালের রূপ ধারণ করেছে।

​মৃত ব্যক্তির ছেলে ফিরোজ চৌকিদার বলেন, “বাবার মৃত্যুর পর থেকেই আমি নিয়মিত কবরের পাশে যাই। কিছুদিন পর লক্ষ করি, মাথার কাছের ডালটি শুকিয়ে গেলেও পায়ের কাছের ডালটি জীবিত হয়ে নতুন গাছের ডালের মতো সতেজ হয়ে উঠছে। আমরা ডালটি সাধারণভাবেই মাটিতে পুঁতে রেখেছিলাম, এর গোড়ায় কোনো ধরনের পানি, সার বা অন্য কোনো পরিচর্যা করা হয়নি।”

​স্থানীয় বাসিন্দা আবুল কালাম, আল আমীন ও ইমরুল বিস্ময় প্রকাশ করে জানান, এতদিন পরেও খেজুরের কাটা ডাল জীবিত ও সতেজ থাকতে তারা জীবনে এই প্রথম দেখলেন। এটি সত্যিই অভাবনীয় ও অবাক করার মতো বিষয়।

​এ বিষয়ে ইসলামি দৃষ্টিকোণ জানতে চাইলে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বোরহানউদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রিয়াজ মাহমুদ সহিহ বুখারির ১৩৬১ নম্বর হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “একবার রাসুলুল্লাহ (সা.) দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন—এই দুই কবরের অধিবাসীকে আজাব দেওয়া হচ্ছে। এরপর তিনি একটি কাঁচা খেজুরের ডাল এনে দুই ভাগ করে দুই কবরে পুঁতে দেন। সাহাবিদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ডাল দুটি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের আজাব হালকা করা হতে পারে। 

সেই থেকেই কবরে খেজুরের ডাল পুঁতে রাখার প্রচলন রয়েছে। তবে এটি সুন্নত, মুস্তাহাব বা বিশেষ কোনো আমল নয়। সকল সৃষ্টির মালিক আল্লাহ তাআলা, দুনিয়াতে তাঁর অসংখ্য নিদর্শন রয়েছে। কবরে পুঁতে রাখা এই খেজুরের ডালও তেমনি কোনো নিদর্শন হতে পারে। তাই এটি নিয়ে অতিউৎসাহী হওয়া উচিত নয়।”

​অন্যদিকে, কৃষি বিজ্ঞান কী বলছে—তা জানতে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল জানান, “সাধারণত খেজুর গাছের ডাল মাটিতে পুঁতলে তা জীবিত বা সতেজ হওয়া কিংবা পূর্ণাঙ্গ গাছ হওয়া বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়। বিষয়টি শুনে আমার কাছেও অবাক লাগছে। তবে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন না করে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category