• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

মোহাম্মদপুরে কাচিয়াবাসীর সাথে অ্যাডভোকেট ইউসুফের মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি : / ৩০০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে ভোলা সদর উপজেলার ৪ নম্বর কাচিয়া ইউনিয়নের অধিবাসীদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ আগস্ট বিকেলে আয়োজিত এ সভায় কাচিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আগমন ঘটে।

​অনুষ্ঠানে কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. ইউসুফ উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক বিষয়াদি নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।

​সভায় অ্যাডভোকেট ইউসুফ কাচিয়া ইউনিয়নের উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার নানা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “কাচিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

​মোহাম্মদপুরে বসবাসরত কাচিয়া ইউনিয়নের পেশাজীবী ও সর্বস্তরের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশগ্রহণ করেন। এসময় তারা এলাকার বিভিন্ন সমস্যা, নিজেদের নানা প্রত্যাশা ও মূল্যবান মতামত অ্যাডভোকেট ইউসুফের সামনে তুলে ধরেন। উপস্থিত সবাই এলাকার উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category