• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Reporter Name / ৩৪ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না বলে হুঁশিয়ারি ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। একই সাথে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁর দলে কোনো টেন্ডারবাজ ও সন্ত্রাসীর স্থান হবে না।

​তিনদিনের সরকারি সফরে আজ বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ভোলায় পৌঁছে শহরের নতুনবাজারে আয়োজিত এক পথসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ভোলা সফর।

​বক্তব্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, “ভোলার জন্য বরাদ্দকৃত সকল কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে। জিআর ও টিআরের কাজ আপনারাই স্থানীয়ভাবে বুঝে নেবেন।” ভোলা-বরিশাল সেতু নির্মাণ ভোলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি উল্লেখ করে তিনি বলেন, “এই সেতু বাস্তবায়নে আমরা গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছি। ভোলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব—কারণ ভোলা আমাদের সবার।”

​এর আগে সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে স্বাগত জানাতে সড়কের দুপাশে ফুল হাতে ভিড় জমান হাজারো নেতাকর্মী ও সমর্থক। সড়কপথে বরিশালের লাহারহাট হয়ে নৌপথে ভোলার খেয়াঘাটে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান, জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সম্পাদক মোতাসিম বিল্লাহসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

​সফরসূচি অনুযায়ী, তিনদিনের এই সরকারি সফরের আগামী দুইদিন তিনি ভোলায় অবস্থান করবেন এবং এলাকার বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category