• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ 

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

গত কয়েকদিন যাবৎ বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। মূলত একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে। সংবাদের তীব্র প্রতিবাদ ও প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান করছি। 

​প্রকৃতপক্ষে, সবুজ মাঝি ভোলার ইলিশায় শাহাজান বেপারীর ঘাটে দীর্ঘদিন ধরে অত্যন্ত সততা, সুনাম ও নিষ্ঠার সাথে মৎস্য ব্যবসা পরিচালনা করে আসছেন কিন্তু সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তার ব্যবসায়িক সাফল্য ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার সুনাম ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

​উক্ত মহলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পরিকল্পিতভাবে একটি ‘মব’ বা সংঘবদ্ধ হামলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের কারণে বর্তমানে সবুজ মাঝি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষাসহ তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তাও আজ হুমকির মুখে।

​এমতাবস্থায়, উক্ত মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি । পাশাপাশি, ব্যবসায়ী সবুজ মাঝি ও তার প্রতিষ্ঠানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ষড়যন্ত্রের সাথে জড়িত কুচক্রী মহলটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত জরুরি হস্তক্ষেপ ও জোরালো ভূমিকা কামনা করছেন তিনি। 

বিনীত 

​সবুজ মাঝি

মৎস্য ব্যবসায়ী 

ইলিশা, ভোলা সদর, ভোলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category